ইরানে হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততার অভিযোগ ব্রিটিশ এমপির

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে হামলার ঘটনায় যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দেশটির এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের ওপর চালানো হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত থাকতে পারে।

ব্রিটিশ এমপি জারা সুলতানা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের হামলায় যুক্তরাজ্যের সামরিক সহায়তা বা ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি সরকার যেভাবে ব্যাখ্যা করছে, তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলছে না। তাঁর এই বক্তব্য ব্রিটিশ সরকারের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ হামলার ক্ষেত্রে মিত্রদের সহায়তায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে। তবে ব্রিটিশ এমপির অভিযোগ সেই বক্তব্যকে বিতর্কের মুখে ফেলেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বি–১ ল্যান্সার বোমারু বিমান অবতরণ করেছে। মার্কিন বিমানবাহিনীর এই যুদ্ধবিমানটি অত্যন্ত দ্রুতগামী এবং শক্তিশালী বলে পরিচিত।

১৪৬ ফুট দীর্ঘ ও ১৩৭ ফুট উইংস্প্যানের এই বিমানটি ঘণ্টায় প্রায় ৯০০ মাইল গতিতে উড়তে সক্ষম। প্রায় ৮৬ টন ওজনের এই বোমারু বিমানটিতে চারজন ক্রু থাকে এবং এটি একসঙ্গে ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। উন্নত রাডার, জিপিএস এবং ইলেকট্রনিক জ্যামারসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি এতে সংযুক্ত রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই যুদ্ধবিমান মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
+ posts

Similar Posts

Leave a Reply