পাহাড়ের উন্নয়নে ইউএনডিপি-বাংলাদেশ সরকারের সহযোগিতা জোরদারের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদকঃ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-এর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য হ্রাসে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং এবং মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • লামায় বন্য হাতির তাণ্ডব। ধান ক্ষেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

    বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ক্যচিং মং মার্মা (৫৯)। তিনি স্থানীয়ভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে…

  • গণতান্ত্রিক নির্বাচনে প্রাণ পাবে পার্বত্য জেলা পরিষদ 

    রাঙামাটি–খাগড়াছড়ি–বান্দরবানে প্রতিনিধিত্বমূলক কাঠামো শক্তিশালী করার আহ্বান আহমদ বিলাল খান, রাঙামাটিঃ পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এর জেলা পরিষদগুলোকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন করে আলোচনা। স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক পর্যবেক্ষক ও নাগরিক প্রতিনিধিদের একটি বড় অংশ মনে করছেন, সময়ের…

  • রাঙ্গামাটিতে রমজান বাজার মনিটরিং: আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

    নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদরের কলেজগেট ও ভেদভেদী এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।  এসময় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণের মান বজায় রাখার জন্য অভিযান চালানো…

  • মাতৃভাষার মর্যাদা রক্ষায় গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার শ্রদ্ধা

    রাঙ্গামাটি প্রতিনিধি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। রোববার…

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে যৌথ অভিযান: মজুদে অনিয়ম মেলেনি

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি রাঙামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার এলাকায় জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাঙামাটি সদর এবং…

  • সোমবারের অভিযানে তবলছড়িতে অতিরিক্ত ভাড়া রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

    নিজস্ব প্রতিবেদক : জনস্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে সোমবার (২৩ মার্চ) রাঙামাটি সদরের তবলছড়ি এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ঈদ পরবর্তী যাত্রায় যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বাস…

Leave a Reply