রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:


২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসাইন চৌধুরী। তিনি মুক্তিযুদ্ধকালীন নিজের যুদ্ধের অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের নানা দিক তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান তিনি।

জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিশিষ্ট শিক্ষক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ২৫ মার্চের নির্মম গণহত্যার ইতিহাস স্মরণ করে জাতির জন্য এর তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) নির্মিত মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করেন।

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম…

  • রাঙ্গামাটিতে টিসিবির ট্রাকসেল মনিটরিং ও মোবাইল কোর্ট, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তৎপরতা

    রাঙ্গামাটি প্রতিনিধি ঃ রাঙ্গামাটি সদরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রম মনিটরিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) আনন্দ বিহার, এডিসি হিল, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আসামবস্তি এলাকায় টিসিবির ট্রাকসেল…

  • বাঘাইছড়িতে অবৈধ দখল উচ্ছেদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মসজিদ মার্কেটের সিঁড়ির জায়গা অনুমতি ছাড়াই দখল করে ঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।…

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

  • বদলিজনিত বিদায় সংবর্ধনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

    রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব…

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

Leave a Reply