দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে পরিচালিত “কম্পিউটার প্রশিক্ষণ কোর্স” পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর প্রয়োগের মাধ্যমে অফিস কার্যক্রমকে দ্রুত, নির্ভুল ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের সেবা প্রদানে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ সরদার, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পুলিশ সদস্যদের আধুনিকায়নের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
+ posts

Similar Posts

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

  • 🟥 রাঙামাটিতে ডিবি অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙ্গামাটি সদরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে এবার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে রাঙ্গামাটি পৌরসভার…

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা তথ্য অফিসের বিশেষ প্রদর্শনী

    রাঙামাটি প্রতিনিধি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা তথ্য অফিসের বিশেষ প্রদর্শনী মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা তথ্য অফিস রাঙ্গামাটি। বুধবার (১৯ ফেব্রুয়ারি…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

    আহমদ বিলাল খান: রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান…

  • 🟥 বান্দরবানে মে দিবস ও পেশাগত নিরাপত্তা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: “মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। শুক্রবার (০১ মে) দিবসটি উপলক্ষে সকালে শহরের প্রধান প্রধান…

Leave a Reply