রাঙামাটিতে সিভিল সার্জন কার্যালয়ের প্রথম ইফতার আয়োজন
রাঙ্গামাটি প্রতিনিধি:
মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খানসহ সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দেয়। তিনি এ ধরনের আয়োজন প্রতি বছর করার উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।