শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব

শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব

রাঙ্গামাটি প্রতিনিধি: শিব চতুর্দ্দশী উপলক্ষে পাহাড়ি শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬। ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজন করে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা কমিটি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান, নোয়াপাড়া ও ভুল্লাপাড়া থেকে আগত শ্রীশ্রী রাধামুকুন্দ সেবাকুঞ্জ–এর শ্রী ঠাকুর নরোত্তম দাস বাবাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ–এর সদস্য বাবু দয়াল দাশ।

গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ–এর সাধারণ সম্পাদক বাবু স্বপন কান্তি, আম জনতা দল রাঙ্গামাটি জেলা–এর সভাপতি সুশীল জীবন চাকমা এবং নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসিকা ইশরাতসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু রাসেল দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাবু হৃদয় দাশ।

বক্তারা বলেন, শিব চতুর্দ্দশী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এই তিথি আত্মশুদ্ধি, ভক্তি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। অষ্টপ্রহরব্যাপী এই মহোৎসব কেবল পূজা-অর্চনায় সীমাবদ্ধ নয়; এটি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়, যা সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তিমূলক গান ও পরিবেশনায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করা হয়।

ধর্মীয় উৎসবের পাশাপাশি মানবসেবার এই উদ্যোগ রাঙামাটিতে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

রাঙ্গামাটি প্রতিনিধি
+ posts

Similar Posts

  • কাপ্তাই প্রেসক্লাবের নেতৃত্বে কবির-ঝুলন

    নিজস্ব প্রতিবেদক পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয়ে কাপ্তাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ…

  • পানির অভাবে মানবিক বিপর্যয়। কাপ্তাইয়ের শিলছড়ি মাহাজন পাড়ায় ৬৯ পরিবারের চরম দুর্ভোগ, নেই নলকূপ-রাস্তা-কালভার্ট

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি মাহাজন পাড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে নিরাপদ পানির কোনো স্থায়ী উৎস না থাকায় পাড়ার ৬৯টি পরিবার মানবেতর জীবনযাপন করছে। পানীয় ও নিত্যপ্রয়োজনীয় কাজে…

  • শীত বিদায়ে বসন্তের রঙিন বার্তা

    কুয়াশা সরিয়ে প্রকৃতির নতুন রূপ—শিমুল, পলাশ আর কচি পাতায় জেগে উঠছে বসন্তের সৌন্দর্য ফিচার ডেস্ক: ভোরের কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। শীতের কনকনে হাওয়া আর আগের মতো তীব্র নয়। সূর্যের নরম আলো যখন গাছের ডালে এসে পড়ছে, তখনই প্রকৃতির বুকে…

  • রাজস্থলীতে বিষু উৎসব ও ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিষু উৎসব ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট–২০২৬ উদযাপনকে সামনে রেখে রাজস্থলীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) রাঙামাটির রাজস্থলী উপজেলার হেডম্যান পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ…

  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

    মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান…

  • কাপ্তাই: বৃষ্টিভেজা সড়কে বাস–নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণহানি নেই

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যানবাহনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত…

Leave a Reply