দীঘলছড়িতে বিষু উৎসবে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির ২নং মগবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি এলাকায় ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীঘলছড়ি যুব সমাজ ও দীঘলছড়ি ত্রিরত্ন জ্ঞানোদয় ঐক্য পরিষদ এর যৌথ আয়োজনে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘলছড়ি যুব সমাজ পরিচালনা কমিটির সভাপতি বাবু সুমেধ তনচংগ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ২ নং মগবান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার বাবু বাহুল তনচংগ্যা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু স্বপন তনচংগ্যা (কার্বারী), পঞ্চায়েত প্রধান দীঘলছড়ি সমাজ; বাবু তপন তনচংগ্যা, সভাপতি দীঘলছড়ি ত্রিরত্ন জ্ঞানোদয় ঐক্য পরিষদ; এবং বাবু সন্তোষ বড়ুয়া, যুগ্ম আহবায়ক মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাবু সুপন তনচংগ্যা, বাবু উত্তম তনচংগ্যা ও বাবু সোহেল তনচংগ্যা, সদস্য মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক।

রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক এর সদস্য নার্স বাবু উসাই মারমা, মিস নুথৈই মারমা ও বাবু সুমন তনচংগ্যা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু রাসেল তনচংগ্যা, সহ-সভাপতি, দীঘলছড়ি যুব সমাজ পরিচালনা কমিটি।

দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • শান্তি ও সম্প্রীতির বার্তা: আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাথে পার্বত্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে একসাথে কাজের প্রত্যয় আবদুল হাই খোকন: পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক সম্প্রীতির প্রশ্নে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে শীর্ষ দুই নেতার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি মঙ্গলবার…

  • রমজানে নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর 

    আবদুল হাই খোকন: রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দীপেন দেওয়ান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার নিজ দপ্তর থেকে ফোনে সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি…

  • 🟥 বান্দরবানে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” জেলা পর্যায়ের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ”নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬” জেলা পর্যায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ মে) জাতীয় পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি…

  • রাজস্থলীতে আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমার সভাপতিত্বে আয়োজিত…

  • 🟥 রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘চিরুনি অভিযান’চোলাইমদসহ আটক ৮

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক কারবারি, একজন ইয়াবা কারবারি, তিনজন মাদকসেবী এবং দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন। পুলিশ সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • রাঙামাটিতে হেফজ ও এতিম খানায় ভূমিকম্প সচেতনতা মহড়া, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাইতুশরফ জব্বারিয়া হেফজ ও এতিম খানায় একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাঙামাটি ফায়ার স্টেশনের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের লিডার…

Leave a Reply