কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর, কাপ্তাই উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল-এর সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এই সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। তিনি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণার্থীরা যেন অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন এবং অন্যদেরও কর্মসংস্থানের পথ তৈরি করেন।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন-এর সভাপতিত্বে এবং কোর্স সমন্বয়কারী সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খাইরুল আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা দীন মোহাম্মদ।

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্যোগ গ্রহণে সহায়তা করতে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ঋণ সুবিধা প্রদানের বিষয়েও আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আত্মকর্মী অংকিতা বড়ুয়া। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। 

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল…

  • রাজস্থলীতে আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমার সভাপতিত্বে আয়োজিত…

  • 🟥 বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ শুরু

    নিজস্ব প্রতিবেদক: ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ২৮…

  • সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পবিত্র রমজান: হাবীব আজম

    আহমেদ বিলাল খান পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। একইসঙ্গে…

  • রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বে জোর

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। প্যারেড…

  • রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত

    রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান  রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি…

Leave a Reply