স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে টিআরসি নিয়োগ: বান্দরবানে প্রস্তুতিমূলক ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে কেন্দ্র করে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক ব্রিফিং। সোমবার (২০ এপ্রিল) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। তিনি বলেন, টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। নিয়োগের প্রতিটি ধাপে ন্যায়, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, একটি দক্ষ, সৎ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে যোগ্য প্রার্থী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, কোনো ধরনের অনিয়ম, তদবির বা প্রভাব যেন নিয়োগ প্রক্রিয়ায় স্থান না পায়, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

ব্রিফিং শেষে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের অংশ হিসেবে নিয়োগ মাঠ ও ব্যবহৃতব্য সরঞ্জামাদি সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • 🟥 তিন দিনের আদিয়ানকে ফিরিয়ে আনল অস্ত্রোপচার

    নিজস্ব প্রতিবেদক: জন্মের মাত্র তিন দিনের মাথায় জটিল জন্মগত রোগে আক্রান্ত নবজাতক মো. আদিয়ানের জীবন রক্ষা করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। আদিয়ানের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।…

  • 🟥 রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ২৫০ রোগীর খাবার বিতরণ শুরু

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের জন্য খাবার বিতরণ কার্যক্রম আজ থেকে নতুনভাবে চালু হয়েছে। এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫০ জন ভর্তি রোগীর মাঝে সরকারি নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন…

  • সড়কে হাতির পাল, সাড়ে ৩ ঘণ্টা থমকে কাপ্তাই–রাঙামাটি পথ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই–আসামবস্তী সড়কে বন্যহাতির পাল অবস্থান নেওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে আগরবাগান এলাকায় হাতির পালটি সড়কে উঠে আসে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন অংশে হাতির অবস্থান থাকায় চালক…

  • 🟥 ৮ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি: অলি আহাদ সভাপতি, রনি সম্পাদক

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে গঠিত ২৩ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুল ইসলাম রনি এবং…

  • ভাষা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়, আমাদের পথপ্রদর্শক — পুলিশ সুপার, রাঙ্গামাটি

    আবদুল হাই খোকন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়।…

Leave a Reply