রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় রাঙ্গামাটি সদর থানাধীন কালিন্দীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান, ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাংবিরোধী কার্যক্রম চালানো হয়।

অভিযান চলাকালে কালিন্দীপুর রোডের নিউমার্কেটের পেছনে ফার্নিচার মার্কেট সংলগ্ন নকশা মিস্ত্রি নোমানের দোকানের সামনে এলাকায় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জীবন মিয়া (২৪), মোঃ নুর নবী (৩৮), মোঃ এরশাদ, মোঃ শক্কুর (৪৫) ও মোঃ বাবর (৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • আল্লামা ফুলতলী (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজার নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ও দোয়া গ্রহণ

    আহমদ বিলাল খান: আল্লামা হযরত ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহমাতুল্লাহি আলাইহি)-এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করতে দোয়ারাবাজার উপজেলার একদল নেতৃবৃন্দ সম্প্রতি ফুলতলী দরবার শরীফে সংক্ষিপ্ত সফর করেন। সফর শেষে তারা অল্প সময় অবস্থান করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। সফরকালে নেতৃবৃন্দ মুর্শিদে…

  • 🟥 কোতয়ালী থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। সোমবার (২৫ মে) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

  • 🟥 বেইলি ব্রিজ ভেঙে দীঘিনালা–লংগদু সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা–লংগদু সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়…

  • রাঙ্গামাটিতে রমজান বাজার মনিটরিং: আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

    নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদরের কলেজগেট ও ভেদভেদী এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।  এসময় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণের মান বজায় রাখার জন্য অভিযান চালানো…

  • রাঙ্গামাটিতে হাম-রুবেলা টিকাদান শুরু, পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুতি জোরদার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। টিকাদান-পরবর্তী সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে রাঙ্গামাটি…

  • 🟥 রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘চিরুনি অভিযান’চোলাইমদসহ আটক ৮

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজন মাদক কারবারি, একজন ইয়াবা কারবারি, তিনজন মাদকসেবী এবং দুইজন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন। পুলিশ সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

Leave a Reply