ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটির মধ্যেও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। ঈদের ছুটির দিন গতকাল ও আজ হাসপাতালটিতে জরুরি বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম সচল রাখা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা রাখা, জরুরি অপারেশন ও সিজারিয়ান সেকশন চালু রাখা, চিকিৎসকদের ডিউটি রোস্টার হালনাগাদ করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। একইসাথে অন্তঃবিভাগে রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদান অব্যাহত রয়েছে।

এছাড়াও জরুরি ল্যাব ও এক্স-রে পরিষেবা চালু রাখা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ জরুরি চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ ও প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জরুরি এম্বুলেন্স সেবা প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কন্ট্রোল রুম সার্বক্ষণিক সচল রয়েছে এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবায় কোনো ধরনের অবহেলা না হয় তা নিশ্চিত করতে নিয়মিত অন্তঃবিভাগে খোঁজখবর নিচ্ছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদের ছুটিতেও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

+ posts

Similar Posts

  • দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা…

  • ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

    আহমদ বিলাল খান: রাঙামাটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি…

  • রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

    নিজস্ব প্রতিবেদক ; রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল…

  • রাঙামাটিতে ভিবিডি’র নব কমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময়

    আহমদ বিলাল খান, রাঙামাটি  ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য মো: হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও…

  • রমজান সামনে রেখে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

    অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে বান্দরবানে জেলা প্রশাসকের অভিযান। আব্দুল হাই খোকনঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান শহরের প্রধান…

Leave a Reply