দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসার নেতৃত্বে আবাসিক চিকিৎসক, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং রাঙামাটির স্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন মন্ত্রী। তিনি জেলার স্বাস্থ্যসেবার প্রতি আস্থা প্রকাশ করে প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পার্বত্য অঞ্চলে টিমওয়ার্কের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনা পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

এ সময় রাঙামাটির বহুল প্রত্যাশিত ২৫০ শয্যার নতুন ভবনে রাঙামাটি জেনারেল হাসপাতাল দ্রুত চালুর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • রাঙামাটির শান্তিনগরে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ালো

    আহমদ বিলাল খান: রাঙামাটির শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকায় একটি সেমি-পাকা দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার…

  • রাঙামাটির সাজেকে যৌথ বাহিনীর অভিযান: ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটি-এর দুর্গম সাজেক এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর…

  • বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ মেলায় রাঙামাটিতে বাংলা নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সভাপতিত্বে…

  • কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

    কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না,…

  • ট্রাইবেকারে কাপ্তাইয়ের দাপট, নানিয়ারচর বিদায়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ডি সি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক। উদ্বোধনী ম্যাচেই দেখা যায় চরম উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। কাপ্তাই উপজেলা ও…

Leave a Reply