কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু 

ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। 

এদিন দুপুর ২ টা হতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ঝুলন দত্তের পরিচালনায় মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক এবং অন্যনা পালের সঞ্চালনায়  ভক্তিমুলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পরে বিকেল সাড়ে  ৪ টায়   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিল  (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মোঃ শহীদ উল্যাহ। এসময় তিনি বলেন, এই মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির, এখানে বার্ষিক মহোৎসব এ সকল ধর্মের মিলন ঘটে। 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএম লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকারের সভাপতিত্বে  আলোচনা সভায় উদ্বোধন করেন কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ডা: বি কে দেওয়ানজী।

এসময় অতিথির  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  রাঙামাটি জেলা পরিষদ সদস্য এবং বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি  দয়াল দাশ, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি 

ডাঃ রহমত উল্যাহ, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, কেপিএম লিমিটেডের জিএম ( প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক,  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন  পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক  প্রিয়তোষ ধর পিন্টু, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত কাপ্তাই উপজেলা প্রতিনিধি  ঝুলন দত্ত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার প্রচার সম্পাদক পুলক শীল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলার আহবায়ক জগদীশ চন্দ্র দাশ,   কাপ্তাই উপজেলার সভাপতি সমলেন্দু বিকাশ দাশ,  জন্মাষ্টমী উদযাপন পরিষদের  কাপ্তাই  উপজেলার সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান। 

 মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির  কার্যকরি সভাপতি রতন কান্তি মল্লিক এবং সাধারণ সম্পাদক  রূপক মল্লিক রাতুল।

পরে গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। সবশেষে রাত ৮ টায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিচালনা করেন হাটহাজারী পূর্ব  শিকারপুর শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরের অধ্যক্ষ স্বরুপ দাস বাবাজী। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে নজরুল বর্ষের আয়োজনে মেতে উঠল শতাধিক শিশু

    নিজস্ব প্রতিবেদক নৃত্য, অভিনয়, গান ও কবিতায় মেতে উঠল কাপ্তাইয়ের শতাধিক শিশু। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই…

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

  • 🟥 বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তিনি ছিলেন…

  • কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • খেলার দোলনাই কেড়ে নিল শিশুর প্রাণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে গামছা দিয়ে তৈরি অস্থায়ী দোলনায় খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আর্দশী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পাগলি উপরপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

Leave a Reply