বুদ্ধ পূর্ণিমায় শহীদ পুলিশ সদস্যের পরিবারে আইজিপির শুভেচ্ছা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র বুদ্ধ পূর্ণিমা ২০২৬ উপলক্ষ্যে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) উক্ত শুভেচ্ছা সামগ্রী বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান শহীদ পুলিশ সদস্যের পরিবারের নিকট হস্তান্তর করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সার্বিক অবস্থার বিষয়ে আন্তরিকভাবে কথা বলেন।

পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এ সময় বলেন, কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত নিরাপত্তা ও শান্তি দেশের মানুষের জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শহীদ সদস্যদের পরিবারের পাশে সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এক আবেগঘন ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা…

  • বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: পুরোনো গ্লানি, হতাশা ও মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ…

  • চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোববার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দ্রুতগামী যাত্রীবাহী…

  • রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

  • মায়া রানীর পাশে মানবিকতা

    নিজস্ব প্রতিবেদক দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আসা ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী মায়া রানী চাকমার জীবন রক্ষায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার ও সমাজসেবা কার্যালয়ের সমন্বিত উদ্যোগে সংকটাপন্ন এই রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম…

Leave a Reply