🟥 কাপ্তাইয়ে কোরবানি ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “যথাযথ নিয়মে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, সঠিক নিয়মে কোরবানি সম্পন্ন এবং পশুর চামড়া সংরক্ষণ করা গেলে দেশের অর্থনীতি উপকৃত হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা সৈয়দ ওমর ফারুক এবং উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম এবং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন মিলন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইমাম, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কুমার চাকমা।

প্রশিক্ষণে কোরবানি পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • কাপ্তাইয়ে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

    কবির হোসেন, কাপ্তাই “আলোর নিচে অন্ধকার”—এই চিত্রই এখন রাঙামাটির কাপ্তাই উপজেলার বাস্তবতা। যেখানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়, সেখানেই প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনজীবন। চলমান এসএসসি…

  • 🟥কাপ্তাইয়ে করলিয়া প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” (করলিয়া প্রকল্প)-এর আওতায় কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে জোরদার সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

  • কাপ্তাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের কড়া বার্তা

    নিজস্ব প্রতিবেদক মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও সমাবেশ করেছে থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল-বারঘোনিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

Leave a Reply