🟥 কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানটি কাপ্তাই নতুন বাজার এলাকায় পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে পলিথিন ব্যাগ সংরক্ষণের দায়ে নতুন বাজারের ব্যবসায়ী মো. নুরনবীকে ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপর ব্যবসায়ী মো. সালাউদ্দিনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।

এছাড়া মাদকদ্রব্য সেবনের অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. রবিউল হোসেন রনিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহমেদ এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বৃষ্টির দাপটে থমকে জনজীবন

    ৩২ স্থানে পাহাড়ধস, ১৮ আশ্রয়কেন্দ্রে ৩১৭ জন; প্রশাসন, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ প্রস্তুতি নিজস্ব প্রতিবেদক  টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাহাড়ধস, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, কৃষিজমিতে পানি জমে ফসলহানির শঙ্কা, বাজারে…

  • রাঙ্গামাটিতে শুরু ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

    নিজস্ব প্রতিবেদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রোববার (২৮ জুন) সারা দেশের মতো রাঙামাটি পার্বত্য জেলাজুড়েও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র…

  • ফুল বিষুতে কর্ণফুলীতে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের নববর্ষ বরণ

    বিশেষ প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিষু উৎসবের প্রথমদিন( ফুল বিষুর দিন ) কাপ্তাইয়ের কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন  কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল…

  • 🟥 কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।  শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি…

  • কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

      ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান।  সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০  টায় তিনি প্রথমে   কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে…

Leave a Reply