রাত পোহালেই ভোটযুদ্ধ: কাপ্তাইয়ের ২২ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা বলয়ে পুরো উপজেলা!

জাতীয় নির্বাচন ২০২৬ কাপ্তাই

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করতে দেখা গেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন উপজেলা সদর থেকে সরাসরি উপস্থিত থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম তদারকি করেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে বিভিন্ন যানবাহনে করে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যেই সব নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নির্বাচন স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই সময় আরোও উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,  কাপ্তাই  থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫১৮ জন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার।

রবিউল হোসেন চৌধুরি রিপন, কাপ্তাই
+ posts

Similar Posts

  • দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়, মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীপেন দেওয়ান 

    পলাশ চাকমা, রাঙামাটি। রাঙামাটি–২৯৯ আসনে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে মহাসচিবের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময়…

  • রাঙ্গামাটি- বেসরকারি ফলাফলে বিপুল ভোটে এগিয়ে ধানের শীষ প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ান।

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির মোট কেন্দ্র- ২১৩  প্রাপ্ত ২০০ কেন্দ্রের ফলাফল (বেসরকারিভাবে সংগৃহীত)  এ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬৯৫৮৭ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রিক্সা প্রতীকে পেয়েছেন ২০০৮৭ অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৬৬৯  মোঃ জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন…

  • ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান

    আহমদ বিলাল খান, রাঙামাটি।  ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলার…

  • রাঙ্গামাটির ২১৩ কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা; দুর্গম ২০ কেন্দ্রে বিশেষ নজরদারি। 

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় জোরদার করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, পিপিএম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও সুপরিকল্পিত প্রস্তুতির মধ্য দিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু…

  • কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন, ২২ কেন্দ্রে চলছে গণনা। 

    নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।…

  • রাঙ্গামাটিতে বিজয়ের মালা দীপেনের গলায়

    আহমদ বিলাল খান : দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়ে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি…

Leave a Reply