বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ মেলায় রাঙামাটিতে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সকালে পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম. আব্দুল আলী মঞ্চে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপস্থাপনা স্থান পায়, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে…

  • নিখোঁজ কিশোর উদ্ধার, প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: গাজীপুর থেকে নিখোঁজ হওয়া এক কিশোরকে রাঙামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। দ্রুত পদক্ষেপ ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে পরিচালিত এ অভিযানে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম প্রশংসায় ভাসছেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ)…

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় সম্মান জানাল মারমা সংস্কৃতি সংস্থা

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংস্থাটির কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলার মাসস…

  • রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে কৃতিত্ব: ওসিদের বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার। রবিবার (২৯ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে “ক্লিনলিনেস ড্রাইভ”

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনলিনেস ড্রাইভ) রাঙ্গামাটিতে জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত শনিবার (১৮ এপ্রিল) এক…

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ডিজেল মজুদকারী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে…

Leave a Reply