বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:


পুরোনো গ্লানি, হতাশা ও মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির মিলনে নববর্ষের এই আয়োজন ভিন্নমাত্রা যোগ করে।

উদযাপন উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পরিবেশনা ও নানা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বান্দরবানের মানুষ।
নতুন বছরের প্রথম দিনে সম্প্রীতি, আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে পুরো জেলায়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দুর্গম পার্বত্য এলাকায় সময়মতো চিকিৎসা না পাওয়াকে এ মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি উঠেছে।…

  • লক্ষীছড়িতে সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর হামলা—প্রতিবাদে সরব মহল

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকায় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ ঘটনাকে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং সরাসরি…

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা

    কবির হোসেন |  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা। এ উপলক্ষে কাপ্তাইয়ে আয়োজন করা হয় কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই মডেল মসজিদ প্রাঙ্গণে…

  • স্বাধীনতা দিবসে বান্দরবানে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বান্দরবান স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা…

  • 🟥 নবাগত এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম…

  • রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে…

Leave a Reply