সাংবাদিক পরিচয় নির্ধারণে গ্রহণযোগ্য কর্তৃপক্ষ প্রয়োজন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক এবং কে সাংবাদিক নন—তা নির্ধারণে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য কর্তৃপক্ষ থাকা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে এমন একটি কার্যকর ব্যবস্থা এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিদ্যমান বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মানসিকতা থাকতে হবে। কমিটির সিদ্ধান্ত যেন সর্বজনগ্রাহ্য ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়; জনগণের ভোটে নির্বাচিত একটি দায়িত্বশীল সরকার হিসেবে দেশের সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধ।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যম একটি বহুমাত্রিক ও বহুপক্ষীয় ক্ষেত্র। এখানে ভিন্নমত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তাই সংকীর্ণতা বা পক্ষপাতের পরিবর্তে সংবিধান, আইন ও ন্যায়ের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সভায় প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

    নিজস্ব প্রতিবেদক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ঘড়ির কাঁটা ১২টা ১ মিনিট ছুঁতেই তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫১ মিনিটে…

  • তীব্র গরমে সুস্থ থাকতে সতর্কতা জরুরি: পানি, বিশ্রাম ও সচেতনতায় নিরাপদ থাকুন

    নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে সুস্থ থাকতে ব্যক্তিগত সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সারাদিনে কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করা শরীরের পানিশূন্যতা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাস্তাঘাটে তৈরি অস্বাস্থ্যকর খাবার ও পানীয় পরিহারের…

  • ডিজিএফআই-তে নতুন মহাপরিচালক, শীর্ষ পদে একাধিক পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (Directorate General of Forces Intelligence)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন এসেছে। ডিজিএফআই এ নতুন মহাপরিচালক পদে…

  • 🟥 বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

    বিশেষ প্রতিবেদক: শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের…

  • 🟥 শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক: শুভ বুদ্ধ পূর্ণিমা—২০২৬ উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য…

  • চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ‘গুরু প্রণাম’

    শাস্ত্রীয় সঙ্গীতে সুর, তাল ও তারের অপূর্ব মেলবন্ধনে মুগ্ধ দর্শক নিজস্ব প্রতিবেদক: গুরু-শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্য, শ্রদ্ধা ও ভক্তির অনন্য প্রকাশ ঘটল গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ‘গুরু প্রণাম’-এ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট…

Leave a Reply