রাঙামাটির কাউখালী থানা পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুল দিয়ে স্বাগত জানান কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার প্রশাসনিক কার্যক্রম, সেবার মান এবং শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন। তিনি থানার বিভিন্ন রেজিস্টার পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেবার মান আরও উন্নত ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শুনে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

    নিজস্ব প্রতিবেদক ; রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল…

  • 🟥 রাঙ্গামাটিতে অপরাধ পর্যালোচনা সভা মাদক ও সাইবার অপরাধ দমনে জোর

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি…

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • অগ্নিদগ্ধ নিশনার চিকিৎসায় সেনাবাহিনী হাত বাড়ালো

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮)-এর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারের আর্থিক সংকটের খবর পেয়ে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোন থেকে তার চিকিৎসা ব্যয়ে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬)…

  • রাঙামাটিতে সিভিল সার্জন কার্যালয়ের প্রথম ইফতার আয়োজন

    রাঙ্গামাটি প্রতিনিধি:   মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির…

Leave a Reply