রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ শহরের বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবার, মাদক সেবন এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবীরা হলেন— মোঃ জসিম (৩৫), সাং-শান্তিনগর; মোঃ রিদোয়ান (২৯), সাং-দেলুপাড়া, ফিসারীঘাট; মোঃ শহিদুল ইসলাম (৩৮), সাং-শান্তিনগর, আসামবস্তি; বাপ্পি বড়ুয়া (৩২), সাং-ব্রাহ্মণটিলা; প্রিয়তোষ দাস (৪০), সাং-রিজার্ভ বাজার; মোঃ ইমরান (১৮), সাং-শান্তিপুর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি; আব্দুল মান্নান (১৭), সাং-শান্তিপুর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি; পারভেজ মোশারফ (২৩), সাং-শান্তিপুর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি; মোঃ নাজমুল হুদা (২০), সাং-সাদেক চেয়ারম্যান পাড়া, মাটিরাঙ্গা; রায়হান (২২), সাং-কলোনীপাড়া, পানছড়ি; নরায়ন মজুমদার (৪৮), সাং-রাঙ্গুনিয়া, চট্টগ্রাম; শাহ পরান (২৫), সাং-পাথরঘাটা, রাঙ্গামাটি; শিফাত উদ্দিন সয়ন (২৫), সাং-মহিলা কলেজ এলাকা, রাঙ্গামাটি; নয়ন চৌধুরী (৩০), সাং-আন্দরকিল্লা, চট্টগ্রাম; অশেষ চন্দ্র ঘটক (২৪), সাং-আসামবস্তি, রাঙ্গামাটি; আকাশ দেব (২৫), সাং-রাউজান, চট্টগ্রাম; প্রতীম দেব (২২), সাং-আনোয়ারা, চট্টগ্রাম; নিলয় দেব নাথ (২১), সাং-পটিয়া, চট্টগ্রাম।

এছাড়া সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহিন (২৬), সাং-পাথরঘাটা, কোতয়ালী, রাঙ্গামাটি-কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে পেট্রোল পাম্পে কড়াকড়ি মনিটরিং: অনিয়মের অভিযোগ নেই

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: রাঙামাটি সদর এলাকায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ…

  • কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ পলাশ চাকমা, রাঙামাটি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা…

  • পুলিশ সুপারের পরিদর্শনে রোয়াংছড়ির হানসামা ক্যাম্পে উন্নয়ন তৎপরতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার রোয়াংছড়ি থানাধীন হানসামা ক্যাম্পে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।…

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

  • রাঙ্গামাটিতে নজরদারিতে জ্বালানি বিক্রি

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙামাটি সদরের দোয়েল চত্বর এলাকায় অবস্থিত ‘মেসার্স মহসীন স্টোরস’ পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিমের অভিযানে জ্বালানি বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ) সকাল ৯.৩০ টায় পরিচালিত এ অভিযানে ট্যাগ…

  • কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, কাপ্তাই উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল-এর সামাজিক স্বাস্থ্য সেবা…

Leave a Reply