রাঙ্গামাটির সাপছড়িতে বাস উল্টে আহত ১৯

নিজস্ব প্রতিবেদক :


রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৮ জন আউটডোরে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। গুরুতর আহত ১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডা. আশিষ কুমার ও ডা. সুবীর চাকমা। তাদের সঙ্গে জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন ইএমও ডা. ফরহাদ এবং ইন্টার্ন চিকিৎসক ডা. জুনায়েদসহ একদল চিকিৎসক।

দুর্ঘটনার পরপরই উদ্ধার, চিকিৎসা ও শৃঙ্খলা রক্ষায জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ভুমিকা রাখেন বলে জানায় এলাকাবাসী। গুরুতর আহত রোগীকে চট্টগ্রামে পাঠাতে রেড ক্রিসেন্টের কর্মী সাজিদসহ একটি দল বিশেষ সহায়তা প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

+ posts

Similar Posts

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

  • পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত নয়: পরিবেশ রক্ষায় কঠোর বার্তা পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান : পাহাড় কেটে কিংবা পরিবেশ ধ্বংস করে কোনো রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন স্পষ্ট বার্তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংসের সুযোগ আর নেই; সরকার…

  • ‘বৈসাবি’ নয়, নিজস্ব নামে উৎসব—সমমর্যাদার নতুন বার্তা পাহাড়ে

    নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ‘বৈসাবি’ নামের পরিবর্তে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব নামে ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করবে—এমন ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সব সম্প্রদায়ের উৎসব রাষ্ট্রীয়ভাবে সমান মর্যাদা পাবে এবং কোনো ধরনের বৈষম্য…

  • রাঙামাটির শান্তিনগরে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ালো

    আহমদ বিলাল খান: রাঙামাটির শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকায় একটি সেমি-পাকা দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার…

  • ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা…

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

Leave a Reply