সাইবার টিমের দক্ষতায় ২৫ মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

জেলা পুলিশের সূত্র জানায়, রাঙ্গামাটির বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিনির্ভর ট্র্যাকিংয়ের মাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা এই সাফল্য অর্জন করেন।

অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, হারিয়ে যাওয়ার পর মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তাদের মূল্যবান সামগ্রী ফিরে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। এসময় তারা পুলিশ সুপারসহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম। এছাড়াও সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অপরাধ দমন ও হারানো সম্পদ উদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সাইবার অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম জোরদার করা হবে এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

+ posts

Similar Posts

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ বিষয়ে গুজব ও অপতথ্য না ছড়াতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল অতিরিক্ত ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।…

  • হতদরিদ্র মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ করছে সরকার : পার্বত্যমন্ত্রী 

    আহমদ বিলাল খান, রাঙামাটি  দেশের হতদরিদ্র মানুষের কল্যাণ ও সেবার লক্ষ্যেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। প্রকৃত সুবিধাভোগীরা…

  • হিফজ সমাপনে তিন হাফেজকে সম্মাননা দিল বাঘাইছড়ির দারুস সুন্নাহ্ মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে কুরআন হিফজ সম্পন্ন করা…

  • বাংলাদেশ পুলিশে ট্রেইনি কনস্টেবল নিয়োগে আবেদন শুরু ৫ মার্চ

    নিজস্ব প্রতিবেদক :“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ খ্রি. থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি…

  • রাঙ্গামাটিতে রমজান বাজার মনিটরিং: আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

    নিজস্ব প্রতিবেদক : রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদরের কলেজগেট ও ভেদভেদী এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।  এসময় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণের মান বজায় রাখার জন্য অভিযান চালানো…

Leave a Reply