হিফজ সমাপনে তিন হাফেজকে সম্মাননা দিল বাঘাইছড়ির দারুস সুন্নাহ্ মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে কুরআন হিফজ সম্পন্ন করা ৩ জন হাফেজ ছাত্রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কুরআনের হাফেজ হওয়া শুধু ব্যক্তিগত গৌরব নয়, এটি সমাজ ও জাতির জন্যও গর্বের বিষয়। কুরআনের আলোয় জীবন গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নবীন হাফেজদের প্রতি আহ্বান জানান তারা।

শেষে বিদায়ী তিন হাফেজ ছাত্রের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বিএম কন্টেইনার ডিপো অগ্নিকাণ্ডে শহীদ দুই অগ্নিবীরের পরিবারকে ঈদ উপহার

    নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে শহীদ রাঙ্গামাটি জেলার দুই অগ্নিবীরের পরিবারের সদস্যদের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মাননীয় মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস (বিএফএম)…

  • 🟥 রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ…

  • রাঙামাটির সাজেকে যৌথ বাহিনীর অভিযান: ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটি-এর দুর্গম সাজেক এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর…

  • নারী ও কন্যার অধিকার রক্ষায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বান্দরবান প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৮ মার্চ) তারিখে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার…

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

Leave a Reply