কাপ্তাইয়ে আহত ‘বেঙ্গল স্লো লরিস’ উদ্ধার, বন বিভাগের হেফাজতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকায় আহত অবস্থায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে স্থানীয় যুবক ও উদ্ধারকর্মী ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত অবস্থায় প্রাণীটিকে দেখতে পান ইমরান হোসেন ইমন। পরে তিনি দ্রুত সেটিকে উদ্ধার করে বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে কাপ্তাই বন বিভাগের একটি দল রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেয়।

উদ্ধারকারী ইমরান হোসেন ইমন জানান, “রাত ৯টার দিকে কলাবাগান এলাকায় লজ্জাবতী বানরটিকে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে তারা এসে প্রাণীটিকে নিয়ে যায়।”

কাপ্তাই রেঞ্জের বন বিভাগের অফিস সহকারী ওসমান গনি বলেন, স্থানীয় বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তার নির্দেশে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে একই রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া প্রাণীটি ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির, যা বাংলাদেশে অত্যন্ত বিরল। পুরো রাঙামাটি জেলায় এ প্রজাতির মাত্র ৪ থেকে ৫টি বানর রয়েছে বলে ধারণা করা হয়। নিশাচর এই প্রাণীটি সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে বসবাস করে এবং বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিরল প্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও দ্রুত উদ্ধার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

  • কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে  হবে

    ঝুলন দত্ত, কাপ্তাই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয়  রাখতে হবে, যাতে করে রোজাদার মানুষ এবং স্বল্প আয়ের মানুষ বাজারে এসে সব ধরনের পণ্য কেনাকাটা করতে পারে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে  কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে বণিক কল্যান অফিসে  আলোচনা ও…

  • সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক ডিবিসি নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকেরা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

    নিজস্ব প্রতিবেদক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)। মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের…

  • কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী…

Leave a Reply