ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১৯ মার্চ) সদর থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্টগুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিয়মিতভাবে চেকপোস্টগুলো পর্যবেক্ষণ করে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদক নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সর্বোপরি জননিরাপত্তা নিশ্চিত করতে এসব বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ জানিয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ বা তথ্য সম্পর্কে নিকটস্থ থানায় দ্রুত অবহিত করতে। জনসাধারণের সহযোগিতাকেই নিরাপদ সমাজ গঠনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছে পুলিশ প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পবিত্র রমজান: হাবীব আজম

    আহমেদ বিলাল খান পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। একইসঙ্গে…

  • কোতয়ালী থানার অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী-সন্তান উদ্ধার

    আহমদ বিলাল খান: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ কোতয়ালী থানায় দায়েরকৃত জিডি নং-১৫০৭ এর প্রেক্ষিতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর…

  • রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ানের প্রথম সফর: জেলা পুলিশের গার্ড অব অনারে স্বাগত

    রাঙামাটি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান  রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো সফর করেছেন। পার্বত্য অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রীর এ আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাঙামাটি…

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা তথ্য অফিসের বিশেষ প্রদর্শনী

    রাঙামাটি প্রতিনিধি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে জেলা তথ্য অফিসের বিশেষ প্রদর্শনী মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা তথ্য অফিস রাঙ্গামাটি। বুধবার (১৯ ফেব্রুয়ারি…

  • এসপি’র তদারকিতে বান্দরবানে চেকপোস্ট অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সদর থানার অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজে সরেজমিনে উপস্থিত…

  • 🟥 নবাগত এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম…

Leave a Reply