কাপ্তাই কেপিএম কলাবাগানে অগ্নিকাণ্ড: নিঃস্ব দুই পরিবার, খোঁজ নিলেন পার্বত্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকায় বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮.৩০ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গিয়ে দুই পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান মহোদয় ফোন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে, মন্ত্রীর পক্ষ থেকে কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে জানান, পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরসহ পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • খাতা-কলমে স্বপ্ন বোনার আয়োজন, শিক্ষার্থীদের পাশে ১১ আর ই ব্যাটালিয়ন

    নিজস্ব প্রতিবেদক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়ে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম,…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • 🟥 কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় তরুণদের সার্চ অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন রক্ষায় তরুণদের দক্ষ করে তুলতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ বিষয়ক কর্মশালা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন যুবক-যুবতী। বৃহস্পতিবার (১৪…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা

    কবির হোসেন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধকে ঘিরে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন করা হয়।…

  • ডা. অশ্রু কণা চৌধুরীর কলমে: বিশ্ব হোমিওপ্যাথি দিবসে হ্যানিম্যানকে স্মরণ

    ঝুলন দত্ত, কাপ্তাই ১০ এপ্রিল, বিশ্ব হোমিওপ্যাথি দিবস। সপ্তদশ শতকের শ্রেষ্ঠ চিকিৎসক, শ্রেষ্ঠ বিজ্ঞানী, হোমিওপ্যাথির আবিষ্কর্তা মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস-২০২৬ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. অশ্রু কনা চৌধুরী, ডাঃ জাকির হোসেন সিটি…

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

Leave a Reply