ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১৯ মার্চ) সদর থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্টগুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিয়মিতভাবে চেকপোস্টগুলো পর্যবেক্ষণ করে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদক নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সর্বোপরি জননিরাপত্তা নিশ্চিত করতে এসব বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ জানিয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ বা তথ্য সম্পর্কে নিকটস্থ থানায় দ্রুত অবহিত করতে। জনসাধারণের সহযোগিতাকেই নিরাপদ সমাজ গঠনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছে পুলিশ প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ…

  • 🟥 নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগান দিচ্ছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা কার্যক্রম সচল রাখতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সপ্তাহের পাঁচ দিন তিনি শ্রেণিকক্ষে পাঠদান করেন, আর ছুটির দিনে নৌকার হাল ধরে সাঙ্গু…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে “ক্লিনলিনেস ড্রাইভ”

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনলিনেস ড্রাইভ) রাঙ্গামাটিতে জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত শনিবার (১৮ এপ্রিল) এক…

  • ‘চমকপ্রদ উন্নয়ন হবে, মানুষ দেখবে পরিবর্তন’—মন্ত্রী হয়ে প্রথমবার রাঙামাটিতে দীপেন দেওয়ান

    আবদুল হাই খোকন :  মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটিতে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর আগমনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল…

  • রাঙামাটির সাজেকে যৌথ বাহিনীর অভিযান: ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটি-এর দুর্গম সাজেক এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর…

  • পাহাড়ের নারী-শিশুর অধিকার রক্ষায় সংসদে যেতে চান মিনারা বেগম

    জাতীয় সংসদে পার্বত্য জনগণের দুঃখ–দুর্দশা তুলে ধরার প্রত্যয় আহমদ বিলাল খান পাহাড়ে নারী-শিশুর অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র নিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম। তিনি বলেছেন, আমি প্রথমেই পার্বত্য অঞ্চলের নারীদের স্বাধীনভাবে…

Leave a Reply