ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা- পার্বত্য মন্ত্রী

আহমেদ বিলাল খান, রাঙামাটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঝটিকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি। পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে যাত্রীদের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাঙ্গামাটির স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সরজমিনে যাচাই করতে এই আকস্মিক অভিযান চালান মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এ সংক্রান্ত কঠোর মনিটরিং ব্যবস্থা সচল রয়েছে।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন ১৬১০৭ কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য তিনি পরামর্শ দেন।

যাত্রীসেবা নিশ্চিতকরণে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন পুলিশ কন্ট্রোল রুম, র‍্যাব কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে যাত্রীদের দ্রুত অভিযোগ করার আহ্বান জানান তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, মুনাফার লোভে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন তাঁর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, সহকারী একান্ত সচিব মো. আল আমিন এবং জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগ শুরু: বান্দরবানে টিআরসি বাছাইয়ের প্রথম দিন সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে বান্দরবান পুলিশ লাইন্সে শুরু হয় শারীরিক সক্ষমতা যাচাই…

  • 🟥 রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ২৫০ রোগীর খাবার বিতরণ শুরু

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের জন্য খাবার বিতরণ কার্যক্রম আজ থেকে নতুনভাবে চালু হয়েছে। এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫০ জন ভর্তি রোগীর মাঝে সরকারি নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন…

  • রমজান উপলক্ষে বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

    বান্দরবান প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বান্দরবান সদরস্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন…

  • কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে প্রতিমন্ত্রী হেলাল

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ির একটি তঞ্চঙ্গ্যা পরিবার দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছে। পরিবারের প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গ্যা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই পরিবারের আরেক সদস্য সান্তনা তঞ্চঙ্গ্যা প্যারালাইসিসে আক্রান্ত…

  • কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে উৎসবমুখর নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

Leave a Reply