সিআইএ’র সতর্কতা আগ্রাহ্য; ইরানে শক্ত হলো কট্টরপন্থীরা
আন্তর্জাতিক নিউজ ডেক্স:
ইরানে হামলায় ইসলামপন্থী সরকার আরও শক্তিশালী হবে মর্মে যুদ্ধ শুরুর আগেই ট্রাম্পকে সতর্ক করেছিল সিআইএ। ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ শুরুর আগেই সিআইএ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে সতর্ক করা হয়েছিল যে, ইরানের ওপর হাম/লা চালালে দেশটির শাসকগোষ্ঠী আরও শক্তভাবে ক্ষমতা আঁকড়ে ধরবে। তারা শক্তিশালী হবে। গোয়েন্দা সংস্থার প্রধানরা তাকে জানিয়েছিলেন, উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়লেও আরও কঠোরপন্থী একটি সরকার সম্ভবত ক্ষমতায় টিকে থাকবে। তাকে আরও বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং শক্তিশালী হয়ে ওঠা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একসঙ্গে কাজ করবে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। কয়েকজন মার্কিন গোয়েন্দা বিশ্লেষক জানান, ট্রাম্পকে এ বিষয়ে ‘খুবই সতর্কতামূলক ব্রিফিং’ দেয়া হয়েছিল। তাকে জানানো হয় যে, আইআরজিসি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তারা দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, এটি শুধু অনুমানযোগ্যই ছিল এমন না। এটি আগেই পূর্বাভাস দেয়া হয়েছিল। তাকে আগে থেকেই জানানো হয়েছিল।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প থামেননি। তিনি আসলে নেতানিয়াহু এবং ইসরায়েল দ্বারা প্রভাবিত হয়ে ইরানের বিরুদ্ধে যু/দ্ধ শুরু করেন।