কাপ্তাইয়ের জয়যাত্রা শুরু চ্যাম্পিয়নস লিগে

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি রিজিয়ন আয়োজিত চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করেছে কাপ্তাই উপজেলা দল।

৯ সেপ্টেম্বর রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় নানিয়ারচর উপজেলা দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় কাপ্তাই। নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে কাপ্তাই।

খেলায় কাপ্তাই উপজেলা দলের ম্যানেজার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কোচ মাহবুব হাসান বাবু, রাঙামাটি রিজিয়নের মেজর মো. আশফানুল হকসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম কাপ্তাই দলকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত…

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • 🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ফুলেল সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি ও সহ-সভাপতি আমিনুল ইসলামকে কাপ্তাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পমাল্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) কাপ্তাই উপজেলায় এক সংক্ষিপ্ত প্রাণবন্ত আয়োজনে এ সংবর্ধনা…

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

  • 🟥 কাপ্তাই প্রশাসনে নতুন মুখ, ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন রায়হানুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বুধবার (১৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কাপ্তাই উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের…

  • কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

    নিজস্ব প্রতিবেদক ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদর পুকুরে…

Leave a Reply