বিজিবির হানায় কাপ্তাইয়ে মদ কারখানা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার তৈরি মদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর কুকিমারাপাড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগী পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, অভিযানে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম ও ৩০ লিটার তৈরি মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া মদ তৈরির জন্য সংরক্ষণ করা প্রায় ১ হাজার ৫০০ লিটার কাঁচামালও জব্দ করা হয়।

অভিযানের সময় কারখানায় কাউকে পাওয়া যায়নি। জব্দ করা মদ ও সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। জব্দ করা মালামাল ধ্বংস এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কেপিএমে মিনিবার ফুটবলের শুভ সূচনা, জয়ে শুরু ফকিরাঘোনা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকায় উন্মুক্ত নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাবেক ফুটবলার ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

  • 🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এসময় কর্ণফুলী…

  • কাপ্তাইয়ে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…

  • কাপ্তাইয়ে কবিতা-নৃত্যের মনোমুগ্ধকর উৎসব: ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’ এর বর্ণাঢ্য আয়োজন

    আবদুল হাই খোকন: কবিতা, ছন্দ ও নৃত্যের অপূর্ব মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠলো কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গন। বৈশাখের প্রখর রোদ ও গ্রীষ্মের তাপদাহের মাঝেও কবিতার রসধারায় ও নৃত্যের ছন্দে মুগ্ধতা ছড়াল এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত…

  • বাঁশবোঝাই ট্রাকে আটকে ছিঁড়ল বিদ্যুতের তার, কাপ্তাইয়ে সংযোগ বিচ্ছিন্ন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার আটকে ছিঁড়ে যাওয়ায় ১১ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিলছড়ী-বালুরচর এলাকার প্রশান্তি পার্ক সংলগ্নসহ কাপ্তাইয়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে…

Leave a Reply