ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

নামাজ শেষে পুলিশ সুপার উপস্থিত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে জনগণের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার মধ্য দিয়েই আমরা মানুষের আস্থা অর্জন করতে পারি।”

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাসকে আরও সুদৃঢ় করতে হলে প্রতিটি সদস্যকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ঈদের এই আনন্দ যেন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।”

পরে ঈদ উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্সে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন পুলিশ সুপার। এতে জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা অংশ নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. তারেক সেকান্দার; সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদের এ আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত দায়বদ্ধতা আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে আলফা ইসলামী লাইফের মৃত্যুদাবী’র চেক হস্তান্তর

    শোকাতুর পরিবারের পাশে বীমা প্রতিষ্ঠানের সহমর্মিতা আহমেদ বিলাল খান  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকার বিমা দাবি পরিশোধ করেছে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল সাড়ে…

  • রাঙামাটি সদর বনরূপায় রমজান ঘিরে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাস্বার্থ রক্ষায় রাঙামাটি সদরের বনরূপা বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে…

  • সাজেকে পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা, সেনাবাহিনীর তৎপরতায় আহত উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় পর্যটক বহনকারী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায় বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক  ১১.০০ টায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া নাম্বারবিহীন একটি সিএনজি চাম্পাকলা বাউন্তী এলাকায় ব্রেক ফেল…

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • পার্বত্য মন্ত্রীর এপিএস হলেন রাঙামাটির আল আমিন 

    আহমদ বিলাল খান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আল আমিন। ২৩ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয়-এর জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা…

  • কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ পলাশ চাকমা, রাঙামাটি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা…

Leave a Reply