রাঙামাটিতে ডিবির জালে তালিকাভুক্ত মাদক কারবারি, উদ্ধার ৩৮ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক :

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ দেলোয়ার হোসেন খোকন (৪৪)। তার পিতা মৃত বাদশা আলম এবং মাতা রহিমা বেগম। তার বাড়ি চম্পকনগর, হ্যাপির মোড়, ৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা এলাকায়।

ডিবি সূত্র জানায়, রাঙ্গামাটি সদর থানা-অধীন দক্ষিণ কালিন্দীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ৩৮ (আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

+ posts

Similar Posts

  • ভাষা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়, আমাদের পথপ্রদর্শক — পুলিশ সুপার, রাঙ্গামাটি

    আবদুল হাই খোকন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়।…

  • রাঙ্গামাটিতে যক্ষা নির্মূলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নেটওয়ার্কিং সভা

    নিজস্ব প্রতিবেদক : যক্ষা রোগ নির্ণয়, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের…

  • রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার…

  • রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ)…

  • কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

    কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না,…

  • ট্রাইবেকারে কাপ্তাইয়ের দাপট, নানিয়ারচর বিদায়

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ডি সি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক। উদ্বোধনী ম্যাচেই দেখা যায় চরম উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। কাপ্তাই উপজেলা ও…

Leave a Reply