রাজস্থলীতে নারী সমাবেশ: সরকারি উদ্যোগে জনসচেতনতা জোরদার

নিজস্ব প্রতিবেদক:


বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারি। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সুফল পেতে হলে জনগণকে সচেতন ও সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আথোয়াইং অং মারমা। তারা তাদের বক্তব্যে স্থানীয় জনগণকে সরকারি সুবিধা গ্রহণে আগ্রহী হওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানো গেলে তৃণমূল পর্যায়ে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই  রাঙামাটির  আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধন মূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।  বুধবার ( ২৯ এপ্রিল)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের…

  • 🟥 করলিয়া প্রকল্পে বদলাচ্ছে পাহাড়ি জনপদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানির সুবিধা, হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন পাহাড়ি জনগোষ্ঠীর অন্তত ৮০টি পরিবার। দীর্ঘদিনের পানিসংকট দূর হওয়ার পাশাপাশি জীবিকায়ও এসেছে ইতিবাচক পরিবর্তন।…

  • গলায় ফাঁস দিয়ে কাপ্তাইয়ের মধুছড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   মধুছড়ি নামক স্থানে নিজ  গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬)  নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল)  দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান …

  • কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে শিশু সিনান গুরুতর  আহত

    ঝুলন দত্ত, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাইয়ে দোতলার ছাদের  ওপর সাইকেল চালাতে গিয়ে  ছাদ থেকে পরে  সিনান নামে ৪ বছরের এক শিশু গুরুতর  আহত হয়েছে। শনিবার( ১৪ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯ টায়  উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর  ৫নং ওয়ার্ড নতুন বাজার…

  • কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে  হবে

    ঝুলন দত্ত, কাপ্তাই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয়  রাখতে হবে, যাতে করে রোজাদার মানুষ এবং স্বল্প আয়ের মানুষ বাজারে এসে সব ধরনের পণ্য কেনাকাটা করতে পারে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে  কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে বণিক কল্যান অফিসে  আলোচনা ও…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

Leave a Reply