রাঙামাটিতে আন্তঃপ্রেসক্লাব সভা: সাংবাদিকদের ঐক্য ও অপসাংবাদিকতা রোধে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক:


সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করতে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭.৩০ টায় রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃপ্রেসক্লাব মতবিনিময় সভা। জাতীয় প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেসক্লাব এবং রাঙামাটি প্রেসক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা সাংবাদিক সমাজে নতুন দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইয়ুব ভুঁইয়া, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মর্যাদা রক্ষায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল করিম কচি, সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আনোয়ার আল হক, সভাপতি, রাঙামাটি প্রেসক্লাব; মুহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক; সাখাওয়াত হোসেন রুবেল, সিনিয়র সহ-সভাপতি এবং প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে—বিশেষ করে অপসাংবাদিকতা, ভুয়া খবর প্রচার এবং বিভিন্ন মহলের হুমকি। এসব মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তারা।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত নৈতিকতা রক্ষা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। পাশাপাশি, তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তঃপ্রেসক্লাব সংলাপ ভবিষ্যতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং গণমাধ্যমের গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে “ক্লিনলিনেস ড্রাইভ”

    নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনলিনেস ড্রাইভ) রাঙ্গামাটিতে জোরদারভাবে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত শনিবার (১৮ এপ্রিল) এক…

  • মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: পার্বত্যমন্ত্রী

    আহমদ বিলাল খান, রাঙামাটি ‘বিপথগামী যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে এনে একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই আমাদের সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ’ এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। গতকাল রাতে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত…

  • ভাষা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়, আমাদের পথপ্রদর্শক — পুলিশ সুপার, রাঙ্গামাটি

    আবদুল হাই খোকন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়।…

  • ঈদের আনন্দে রাঙামাটি পুলিশ লাইন্সে একাত্মতা: প্রীতিভোজে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ জেলা…

  • জুম পাহাড় থেকে জেনারেল- তুষার কান্তি চাকমার বর্ণাঢ্য সামরিক যাত্রা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির জুম পাহাড়ের মাটি থেকে উঠে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে এক গৌরবময় অধ্যায়ের নাম তুষার কান্তি চাকমা। দীর্ঘ ৩৫ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে দক্ষতা, নেতৃত্ব ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে তিনি হয়ে উঠেছেন পাহাড়ের কৃতি সন্তানের উজ্জ্বল প্রতীক। ১৯৮১ সালে…

  • ধর্মীয় মূল্যবোধেই শান্তি ও সম্প্রীতির ভিত্তি: রাজবন বিহারে পার্বত্য মন্ত্রী

    আহমদ বিলাল খান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়; বরং নৈতিকতা, সহনশীলতা ও সামাজিক সংহতির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ…

Leave a Reply