কাপ্তাইয়ে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক


রাঙামাটির কাপ্তাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৩৩৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রথমদিন গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, দেশের অন্যান্য স্থানে ১৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণ অনুষ্ঠানের কারণে দুই দিন পিছিয়ে কাপ্তাইয়ে আজ থেকে এ পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রথমদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ এবং হল সুপার রতন চন্দ্র দাশসহ সংশ্লিষ্টরা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের…

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

    আবদুল হাই খোকন : পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানি ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “যথাযথ নিয়মে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে শিব চতুদর্শী উপলক্ষে হাজারোও ভক্তের আগমন : সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ স্বরণে এবং শিব চতুদর্শী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত প্রাগৈতিহাসিক  শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে ২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্দির প্রাঙ্গনে হাজারোও ভক্তের…

Leave a Reply