রাঙামাটির সাজেকে যৌথ বাহিনীর অভিযান: ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা রাঙামাটি-এর দুর্গম সাজেক এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন এবং সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাজেক থানাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্ট সংলগ্ন পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০) এবং জুপি ত্রিপুরা (৩৯)। তাদের অধিকাংশের বাড়ি সাজেকের রুইলুই পাড়ায় এবং একজনের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে টিআরসি নিয়োগ: বান্দরবানে প্রস্তুতিমূলক ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে কেন্দ্র করে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক ব্রিফিং। সোমবার (২০ এপ্রিল) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর…

  • 🟥 নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগান দিচ্ছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন

    নিজস্ব প্রতিবেদক: দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষা কার্যক্রম সচল রাখতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সপ্তাহের পাঁচ দিন তিনি শ্রেণিকক্ষে পাঠদান করেন, আর ছুটির দিনে নৌকার হাল ধরে সাঙ্গু…

  • 🟥 বেইলি ব্রিজ ভেঙে দীঘিনালা–লংগদু সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা–লংগদু সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়…

  • দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণ: পরিদর্শনে পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ মোঃ আবদুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে…

  • কাউখালী বাজারে রমজানকে ঘিরে প্রশাসনের মনিটরিং জোরদার

    কাউখালী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাউখালী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনিটরিংকালে বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রয়েছে কি না,…

  • রাঙ্গামাটিতে শাহ এমদাদীয়া’র ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

    আহমদ বিলাল খান :  পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি-তে শাহ এমদাদীয়া’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের বনরুপায় শাহ এমদাদিয়া দায়রা ভবনে মর্যাদাপূর্ণ পরিবেশে…

Leave a Reply