রাঙ্গামাটিতে শাহ এমদাদীয়া’র ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

রাঙ্গামাটি-তে শাহ এমদাদীয়া’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬

আহমদ বিলাল খান : 

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি-তে শাহ এমদাদীয়া’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের বনরুপায় শাহ এমদাদিয়া দায়রা ভবনে মর্যাদাপূর্ণ পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক (মাইজভাণ্ডারী আলী)-এর দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো হয়। তাঁর মানবপ্রেম, দানশীলতা ও দ্বীনি খেদমতের আদর্শ অনুসরণ করেই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

রমজান উপলক্ষে মোট একশত পরিবারের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রোজাদারদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল, যা ইফতার প্রস্তুতিতে সহায়ক হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভান, নায়েব সাজ্জাদানশীন, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফের ম্যানেজিং ট্রাস্টি ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)-এর চেয়ারম্যান।

শাহ এমদাদিয়া রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রহিম উদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ রফিক সওদাগর, দারুত তালীম সম্পাদক মোঃ সিরাজদৌল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ রহমত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন শাখা ও খেদমত কমিটির দায়িত্বশীলরা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরী বলেন, মুর্শিদ প্রদত্ত দায়িত্ব কেবল তরিকতের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও নৈতিক উৎকর্ষ সাধনও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, শাহ এমদাদীয়া রাঙ্গামাটি জেলা কমিটি প্রতিবছর ধারাবাহিকভাবে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা সমাজের অসচ্ছল মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিচ্ছে।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

  • দীঘলছড়িতে বিষু উৎসবে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির ২নং মগবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি এলাকায় ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীঘলছড়ি যুব সমাজ ও দীঘলছড়ি ত্রিরত্ন জ্ঞানোদয় ঐক্য পরিষদ এর যৌথ আয়োজনে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব…

  • রাঙামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত: সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা

    আহমদ বিলাল খান: বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য…

  • বান্দরবানে অমর একুশে প্রভাতে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধা

    বান্দরবান প্রতিনিধি। বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

    আহমদ বিলাল খান: রাঙামাটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি…

Leave a Reply