পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (TRC) লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায় শহীদ আবদুল আলী একাডেমিতে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, সকল পরীক্ষার্থীকে সকাল ৮:০০ ঘটিকার মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ সম্পন্ন করতে হবে।

প্রার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো অনিয়ম বা দেরি এড়াতে কঠোর নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 পুলিশ সপ্তাহ শুরু, কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

    ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল রাঙামাটি জেলা পুলিশ নিজস্ব প্রতিবেদক: “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ–২০২৬। চার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ…

  • নিরাপদ ঈদ উদযাপনে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ সতর্কতা

    আহমেদ বিলাল খান, রাংগামাটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে জনসাধারণের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কেনাকাটার…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় সম্মান জানাল মারমা সংস্কৃতি সংস্থা

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংস্থাটির কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলার মাসস…

  • কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে প্রতিমন্ত্রী হেলাল

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ির একটি তঞ্চঙ্গ্যা পরিবার দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছে। পরিবারের প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গ্যা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই পরিবারের আরেক সদস্য সান্তনা তঞ্চঙ্গ্যা প্যারালাইসিসে আক্রান্ত…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

    আহমদ বিলাল খান: রাঙামাটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি…

Leave a Reply