কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে প্রতিমন্ত্রী হেলাল

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ির একটি তঞ্চঙ্গ্যা পরিবার দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছে। পরিবারের প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গ্যা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই পরিবারের আরেক সদস্য সান্তনা তঞ্চঙ্গ্যা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শারীরিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়া পরিবারটির পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে অসুস্থ পরিবারটির চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকায় পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর পক্ষে অনুদান প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম।

অনুদান প্রদানকালে মোর্শেদ আলম বলেন, স্থানীয় একটি গণমাধ্যমে পরিবারটির অসহায়ত্ব ও চিকিৎসা সংকটের বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা প্রতিমন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানার পর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দ্রুত পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এবং চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রতিমন্ত্রী বিশ্বাস করেন যে উন্নয়নের পাশাপাশি মানবিক দায়িত্ববোধও রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তিনি সবসময় অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করেন। পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মোর্শেদ আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করে পাহাড়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

অনুদান পেয়ে পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক চাপে ছিল। এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে এবং চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে সহায়ক হবে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় অনেক পরিবার এখনো চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে নানামুখী সংকটে পড়ে। এমন মানবিক সহায়তা শুধু একটি পরিবারের দুর্দশা লাঘবই করে না, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে উৎসবমুখর নববর্ষ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত…

  • কিস্তিতে ল্যাপটপ পেলেন প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা, দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা পুলিশ। ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে চলমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের জন্য কিস্তিতে ল্যাপটপের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। শনিবার (৪ এপ্রিল) পুলিশ সুপার…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

Leave a Reply