নিরাপদ ঈদ উদযাপনে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ সতর্কতা

আহমেদ বিলাল খান, রাংগামাটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে জনসাধারণের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ বিশেষ সতর্কতা নির্দেশনা জারি করেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কেনাকাটার সময় ভিড়পূর্ণ স্থানে সতর্ক থাকা এবং নিজের টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী নিজ দায়িত্বে সংরক্ষণ করা জরুরি। মার্কেট, শপিংমল বা জনসমাগমপূর্ণ এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত নিকটস্থ পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ নির্দেশ দিয়েছে:

বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার আগে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন এবং সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করুন।
দূরপাল্লার যাত্রায় নিরাপদ পরিবহন ব্যবহার করুন।
মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন।
অতিরিক্ত যাত্রী বহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উস্কানিমূলক তথ্য শেয়ার থেকে বিরত থাকুন।
ঈদের আনন্দ উদযাপনে আতশবাজি বা বিস্ফোরক বিপজ্জনক সামগ্রী ব্যবহার করবেন না।
জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে হবে। এছাড়াও জেলার বিভিন্ন থানার মোবাইল নাম্বারও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ঈদ উদযাপনের সময় জনসাধারণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সবাইকে নিরাপদ যাতায়াত, বাড়ির নিরাপত্তা এবং সামাজিক মাধ্যমে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, সবার সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে রাঙ্গামাটিতে একটি নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন সম্ভব হবে। 

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বে জোর

    আহমদ বিলাল খান, রাঙ্গামাটি রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। প্যারেড…

  • বান্দরবানে বদলিজনিত বিদায়: সততা ও দক্ষতার জন্য পুলিশ সদস্যকে সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান বান্দরবান পার্বত্য জেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক মোঃ মুনাজ্জির হোসেনকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সোমবার (৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎকালে পুলিশ সুপার…

  • ঘাগড়া বাজারে জননিরাপত্তায় সেনাবাহিনীর ২০ অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

    আহমদ বিলাল খান: অগ্নিকাণ্ড প্রতিরোধ ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়াতে রাঙামাটির ঘাগড়া বাজারে ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করে রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সদর জোন। শনিবার (২৫ এপ্রিল) রাঙামাটি সদর জোনের উদ্যোগে…

  • রাঙামাটির শান্তিনগরে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ালো

    আহমদ বিলাল খান: রাঙামাটির শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকায় একটি সেমি-পাকা দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার…

  • অসুস্থ সহকর্মীর পাশে পুলিশ সুপার আবদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান অসুস্থ সহকর্মীর প্রতি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সম্প্রতি অপারেশন-পরবর্তী অবস্থায় চিকিৎসাধীন এক সহকর্মীর খোঁজ নিতে তিনি হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশ সুপার অসুস্থ…

  • প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে বান্দরবানে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার জেলা সফর উপলক্ষে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কক্সবাজার জেলা পুলিশকে…

Leave a Reply