🟥 রাঙামাটিতে ডিবি অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহমদ বিলাল খান:

রাঙ্গামাটি সদরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে এবার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে রাঙ্গামাটি পৌরসভার দোয়েল চত্বর এলাকা থেকে জুনায়েদ হোসেন সাকিব (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি এসব অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

+ posts

Similar Posts

  • রাঙামাটিতে রমজান ঘিরে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা

    রাঙামাটি প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে রাঙামাটি সদরের তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।…

  • 🟥 রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল: সেবার পরিসর বাড়ছে, আস্থার কেন্দ্র হয়ে উঠছে প্রতিষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে অন্তঃবিভাগে বর্তমানে ২১৯ জন রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনের রোগী সেবার চাপ বাড়লেও হাসপাতালটি ধীরে ধীরে এলাকার মানুষের আস্থার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন বহিঃবিভাগে প্রায় ১,০০০…

  • পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

    আহমদ বিলাল খান, রাঙামাটি ঃ পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ১২৬ বছরের পুরনো শাসনবিধি বাতিল এবং আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনসহ সাত দফা দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি বলছে,…

  • মায়া রানীর পাশে মানবিকতা

    নিজস্ব প্রতিবেদক দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আসা ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী মায়া রানী চাকমার জীবন রক্ষায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার ও সমাজসেবা কার্যালয়ের সমন্বিত উদ্যোগে সংকটাপন্ন এই রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম…

  • লামায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম শুরু

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার লামা উপজেলায় প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর তথ্য সংগ্রহে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মার্মা পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে যৌথ অভিযান: মজুদে অনিয়ম মেলেনি

    নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি রাঙামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার এলাকায় জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাঙামাটি সদর এবং…

Leave a Reply