🟥 রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:

জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে সংঘর্ষের ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (০৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়।

জারি করা আদেশে বলা হয়েছে, জেলার কোতোয়ালী থানা এলাকার রাঙামাটি পৌরসভা, কাঠালতলী এলাকা, বনরূপা ও আশপাশ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া উক্ত এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও যে কোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত অন্য কেউ এ এলাকায় প্রবেশ করতে পারবে না।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বিজিবি সাজেকে অসহায়দের পাশে

    রমজানে বিতরণ ইফতার সামগ্রী নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক  ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…

  • 🟥 বান্দরবানে প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন

    শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক প্রশাসনিক সেবার নতুন দিগন্ত উন্মোচন নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (০১মে) বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৩০০ নং বান্দরবান আসনের…

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • এসপি’র তদারকিতে বান্দরবানে চেকপোস্ট অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সদর থানার অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজে সরেজমিনে উপস্থিত…

  • চট্টগ্রাম বিমানবন্দরে পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে কাপ্তাইবাসীর ফুলেল শুভেচ্ছা

    জয়নাল আবেদীন, কাপ্তাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে চট্টগ্রাম বিমানবন্দরে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে নিজ এলাকায় ফিরে আসায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসেন নেতাকর্মী ও সমর্থকরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা…

  • বিলাইছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট।ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং জোরদার

    বিলাইছড়ি প্রতিনিধি :  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা…

Leave a Reply