প্রতিশোধ নয়, সহমর্মিতার রাজনীতি চাই। রাঙ্গুনীয়া জয়ের পর ঐক্যের বার্তা দিলেন হুমাম কাদের চৌধুরী

হুমাম কাদের চৌধুরী

মাসুদ নাসির, রাংগুনিয়াঃ নির্বাচনে বিজয় মানেই প্রতিপক্ষকে দমন নয়—বরং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার। এমন বার্তাই দিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

১২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে  দলীয় নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বিজয় মানে অন্যদের ওপর অত্যাচার বা নিপীড়ন নয়। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। যারা নির্যাতনের শিকার হয়, তারাই জানে কষ্ট কতটা। নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

নির্বাচনের পর রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ অপরিহার্য। বিভেদ নয়, উন্নয়ন ও স্থিতিশীলতাই এখন সময়ের দাবি।

ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে হুমাম কাদের চৌধুরী জানান, তাঁর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী তাঁকে শিখিয়েছিলেন সাহস ও মানবিকতার সঙ্গে রাজনীতি করতে। “অতীতের কষ্ট ও বিচ্ছিন্নতার অভিজ্ঞতা ভুলে সামনে এগোতে হবে। কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তাদের অবদান কখনো ভোলা যায় না,” বলেন তিনি।

সভায় উপস্থিত নেতা–কর্মীরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এলাকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। জয়ের পর ঐক্যের আহ্বান—রাঙ্গুনিয়ার রাজনৈতিক অঙ্গনে এ বার্তাই এখন আলোচনার কেন্দ্রে।

মাসুদ নাসির, রাংগুনিয়া
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন, ২২ কেন্দ্রে চলছে গণনা। 

    নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।…

  • ‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।…

  • বান্দরবানে ধানের শীষের উজ্জ্বল জয়, উৎসবের আমেজে ফল ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বান্দরবান এর একমাত্র সংসদীয় আসনে দাপুটে ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। ধানের শীষ প্রতীকে তিনি…

  • কাপ্তাইয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসারদের সততা ও দক্ষতার তাগিদ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…

  • উৎসবের আমেজে কাপ্তাইয়ে ভোট; সকাল থেকেই দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলোতে।

    উৎসব মুখর পরিবেশে কাপ্তাই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭.৩০ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় উপজেলা সদর বরইছড়ি সরকারি প্রাথমিক…

  • ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান

    আহমদ বিলাল খান, রাঙামাটি।  ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলার…

Leave a Reply