🟥 রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শান্তিনগর এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের মধ্যে থেকে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আবু বক্কর সিদ্দিক (৩০), হেফাজ উদ্দিন (২৮), নুর উন নবী (২৯) এবং সোহেল রানা (৩০)। তাদের মধ্যে কেউ কেউ জেলার বাইরের বাসিন্দা হলেও বর্তমানে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থান জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমজানের আত্মশুদ্ধির আহ্বানে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্যকে ধারণ করে আত্মশুদ্ধি, ন্যায়নিষ্ঠা ও পেশাদার দায়িত্ব পালনের প্রত্যয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের…

  • নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির শীর্ষ নেতাদের বার্তা

    আহমদ বিলাল খান, রাঙামাটি।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এ তিন পার্বত্য জেলা সহ সারাদেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ  পিসিসিপি কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো….

  • রাঙামাটিতে ডিবির জালে তালিকাভুক্ত মাদক কারবারি, উদ্ধার ৩৮ ইয়াবা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • রাঙামাটিতে প্রাপ্য রাজস্ব না পেয়ে উন্নয়ন থমকে: জেলা পরিষদের কাছে ইউএনও’র চিঠি

    রাঙামাটি প্রতিনিধি: প্রাপ্য রাজস্ব বকেয়া থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে কাউখালী উপজেলা প্রশাসনে। হাটবাজার ও টোল পয়েন্ট ইজারা থেকে প্রাপ্ত নির্ধারিত অর্থ দীর্ঘদিন ধরে না পাওয়ায় উপজেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী…

  • অসুস্থ সহকর্মীর পাশে পুলিশ সুপার আবদুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান অসুস্থ সহকর্মীর প্রতি মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। সম্প্রতি অপারেশন-পরবর্তী অবস্থায় চিকিৎসাধীন এক সহকর্মীর খোঁজ নিতে তিনি হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশ সুপার অসুস্থ…

  • সাইবার টিমের দক্ষতায় ২৫ মোবাইল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব…

Leave a Reply