🟥 বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিবেদক:

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং পার্বত্য অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার বার্তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের বহুত্ববাদী সমাজব্যবস্থায় সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

+ posts

Similar Posts

  • প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের  উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাই কেপিএম স্কুলের ৯১ ব্যাচের ছাত্র ডা.জাহেদ উর রহমান: শিক্ষক ও সহপাঠীদের উষ্ণ অভিনন্দন 

    ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)  প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানের  উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটির  কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের ৯১ ব্যাচের ছাত্র।  নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও টেলিভিশন আলোচক ডা.জাহেদ উর রহমান। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে কজন উপদেষ্টা নিয়োগ…

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য ও সৌর পানি প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে দেখতে কাপ্তাই সফর করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় বাস্তবায়নাধীন “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেন।…

  • ফুয়েল পাসে এখন ব্যক্তিগত গাড়িও

    নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) ২০২৬ থেকে ব্যক্তিগত গাড়িকেও ফুয়েল পাস অ্যাপের আওতায় এনে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’,…

  • শিক্ষা প্রশাসনে দক্ষ নেতৃত্বের প্রতীক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

    মোঃ জয়নাল আবেদীন চট্টগ্রামের শিক্ষা অঙ্গনে অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি কলেজে ভাইস-প্রিন্সিপাল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাগত জীবনে…

  • ডিজিএফআই-তে নতুন মহাপরিচালক, শীর্ষ পদে একাধিক পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (Directorate General of Forces Intelligence)-এর মহাপরিচালক পদেও পরিবর্তন এসেছে। ডিজিএফআই এ নতুন মহাপরিচালক পদে…

  • বিএমএ থেকে কমিশন পেলেন ১৮৪ ক্যাডেট

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ…

Leave a Reply