🟥 বান্দরবানে মে দিবস ও পেশাগত নিরাপত্তা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

“মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

শুক্রবার (০১ মে) দিবসটি উপলক্ষে সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন স্লোগান প্রদর্শিত হয়।

র‍্যালি শেষে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দিবসটির গুরুত্ব তুলে ধরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পরিছন্নতা অভিযান: রোগীবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে, যা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। শনিবার (২৮ মার্চ) ভোর ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ডের পাশাপাশি বাইরের মাঠ, রাস্তা…

  • পুলিশ সুপারের পরিদর্শনে রোয়াংছড়ির হানসামা ক্যাম্পে উন্নয়ন তৎপরতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক : বান্দরবান জেলার রোয়াংছড়ি থানাধীন হানসামা ক্যাম্পে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। দুর্গম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।…

  • 🟥 পুলিশ সপ্তাহ শুরু, কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

    ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল রাঙামাটি জেলা পুলিশ নিজস্ব প্রতিবেদক: “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ–২০২৬। চার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ…

  • রাঙ্গামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

    আহমদ বিলাল খান, রাঙামাটি  যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব—এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন…

  • বান্দরবানে জ্বালানি সরবরাহে কড়াকড়ি নজরদারি, কৃত্রিম সংকট রোধে পুলিশের অভিযান

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান বান্দরবান পার্বত্য জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে রোববার (২৯ মার্চ) বান্দরবান শহরের উজমা ফিলিং স্টেশনে সরেজমিনে পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর…

  • জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটি ‘জনসাধারণ যাতে ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়’ এ নির্দেশনা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। বুধবার (১…

Leave a Reply