🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি সদর এলাকায় এক শিশুর সাথে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে। একই সঙ্গে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (০১ মে) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন পুরাতন বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত আব্দুর রহমান মুন্না (১৩), পিতা—পিয়ার মোহাম্মদ পিয়ারু, মাতা—তানজু বেগম, সাং—কোতয়ালী, জেলা রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয়।

বর্তমানে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তার সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • রাঙ্গামাটিতে জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ বিষয়ে গুজব ও অপতথ্য না ছড়াতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল অতিরিক্ত ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।…

  • 🟥 অপারেশনের অর্থ জোগাড়ে হিমশিম, দুই মাসের আগেই জীবনযুদ্ধে ছোট্ট ইয়ামিন

    নিজস্ব প্রতিবেদক: জন্মের পর মায়ের কোলজুড়ে ছিল আনন্দ আর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের আকাশে নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া। বয়স এখনও দুই মাস পূর্ণ হয়নি। এরই মধ্যে বিরল ও জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ছোট্ট আবদুল্লাহ…

  • রাঙ্গামাটিতে পুলিশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাঙ্গামাটি পলওয়েল পার্কে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ধারণ করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা…

  • বিজিবি সাজেকে অসহায়দের পাশে

    রমজানে বিতরণ ইফতার সামগ্রী নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সাজেক  ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…

  • চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, কাপ্তাই থেকে গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম…

Leave a Reply